কালির বাজার কলেজ, কালির বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর — ফরিদগঞ্জ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে তৎকালীন চাঁদপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর হায়দার খান মহোদয় ১৭/০৭/১৯৯৫ ইং তারিখে বিশাল জনসভার মাধ্যমে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মো: আমির হোসেন পাটওয়ারী, মো: আছলাম মিয়া, এ.জেড.এম.শাহজাহান চৌধুরী, মো: তছলিম উদ্দিন চৌধুরী, মো: হারন অর রশিদ, মো: নূরুল ইসলাম পাটওয়ারী, মো: এসহাক মৃধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা বিস্তারের অঙ্গীকার থেকে কলেজটি প্রতিষ্ঠিত হয়, যাতে কালির বাজার এবং আশপাশের এলাকার মেধাবী কিন্তু সুযোগ-বঞ্চিত শিক্ষার্থীরা মাধ্যমিকোত্তর শিক্ষা লাভ করতে পারে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি নৈতিকতা, জ্ঞানচর্চা ও মানসম্মত শিক্ষার আদর্শে পরিচালিত হয়ে আসছে।
আজ এই প্রতিষ্ঠান শত শত শিক্ষার্থীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে দিচ্ছে এবং সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে।
মো: আলমগীর হায়দার খান, এমপি, চাঁদপুর-৬